রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য সামনে এসেছে। এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ব্যাংক বিবরণী অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন সেখান থেকে সাবিহার হিসাবে ৪৯ লাখ টাকা পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাবিহা বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’

কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলামের দাবি, অন্য এক ব্যক্তির দেওয়া টাকা তিনি শুধু সাবিহার হিসাবে পৌঁছে দিয়েছেন।

এদিকে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সাবিহা এমন লেনদেনের কথা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।