বগুড়ার বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নূর আলম (৩৫), মোকামতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম (৪৮) এবং বুড়িগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান (৬১)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই নেতাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’