বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, কৃষি উন্নয়ন ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কৃষি খাতের উন্নয়ন এবং এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যার উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও দেশটিতেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এ ছাড়া কপ-৩১ সম্মেলনের আলোচনা ও কার্যক্রমে অস্ট্রেলিয়ার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।