বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক হওয়ার কথা ছিল।কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আলোচনা শেষে সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাবেই দুই দেশের নির্ধারিত কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কনস্যুলার সংলাপে সাধারণত দুই দেশের নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ভিসা, বন্দী বিনিময়, ভ্রমণসংক্রান্ত জটিলতা এবং কনস্যুলার সেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়ে থাকে।