জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ভক্ত ও অনুসারীদের ভালো অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ভিডিও প্রকাশ করে এ আহ্বান জানান এই অভিনেতা।
ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ‘সুপ্রভাত। ডিস্টার্ব করছি, চলুন না অভ্যাস করি ফজরের নামাজ দিয়ে শুরু। আমার অভ্যাস খুব কম, নতুন অভ্যাস চাচ্ছি। আল্লাহ কবুল করুন। শুধু দাওয়াত।’
তার এই বার্তায় নতুন ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় অনুশীলনের গুরুত্বও উঠে এসেছে। কাউকে বাধ্য না করে বরং আন্তরিক আমন্ত্রণের মাধ্যমে সবাইকে ফজরের নামাজ আদায়ের অভ্যাস শুরু করতে বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ব্যক্তিগত ভাবনা, অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন ওমর সানী। এবার ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার আহ্বান জানিয়ে অনুসারীদের সামনে ইতিবাচক বার্তা তুলে ধরলেন এই অভিনেতা।
সুএঃ যুগান্তর