তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।
সূত্র: দৈনিক যুগান্তর।