রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে দুজন ছাত্রলীগের নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১ টার দিকে রামেক হাসপাতালে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
দুপুর ১২টার দিকে এই দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা জানা গেছে- এই ক্যাম্পাসে স্টুডেন্ট ডাক্তার বিভিন্ন জনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিগত সরকারে অংশ হিসেবে অত্যাচার নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল এইটার প্রতিফলন হিসেবে তাদের ইন্টার্নশিপ বাতিল হয়। দুই বছর শেষের পরে ওরা পরিচালক বরাবর একটা অপ্লিকেশন করেছিল। তারা যেন ইন্টার্নশিপে জয়েন করতে পারে। সেই জয়েন করার ক্ষেত্রে আজকে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। সেই কমিটির সিদ্ধান্ত ছিল যেহেতু এটা আগের কমিটি করেছে। সেই কমিটির উপরে দায়িত্ব এই স্থগিতাদেশ বহাল রাখা হবে, নাকি তুলে নেওয়া হবে।
যেহেতু সারাদেশে ছাত্রলীগ, আওয়ামীলীগ বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও অপকর্ম করার চেষ্টা করছে। সেই আশঙ্কায়সর্বদলীয় স্টুডেন্ট এবং চিকিৎসকদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সেই পরিস্থিতিতে তারা হাসপাতালের পরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের কক্ষে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন-অপ্লিকেশন ছিল ইন্টার্নশিপ ছাত্রলীগের দুইজন নেতার। তাদের ইন্টার্নশিপ কন্টিনিউ করার জন্য একটা অপ্লিকেশন করেছিল পরিচালক বরাবর। সেটা নিয়ে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুসারে যে কমিটি তাদেরকে স্থগিতাদেশ দিয়েছিল ইন্টার্নশিপের উপরে। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত দিয়ে পরিচালক মহোদয় ওইখানকার বৈঠক শেষ করেন। কিন্তু তারা সেখানে অবস্থান করেন। তারা (ওই ছাত্রলীগের দুই নেতা) চান যে এখানে তারা ইন্টারনশিপ কন্টিনিউ করতে পারেন।
তিনি বলেন- এ পরিস্থিতিতে সাধারণ স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিলে তারা পরিচালকের রুমে ঢুকে পড়েন। ঢুকে পড়লে সেই পরিস্থিতি পরিচালক রাজশাহী মেট্রোিলিটন পুলিশকে অবহিত করেন। তারা (পুলিশ) এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন। এই মহুর্তে হাসপাতালের পরিবেশ শান্ত রয়েছে।
বিষয়টি নিয়ে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানের মুঠোফোন একাধিকার কল করে বন্ধ পাওয়া গেছে।