রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘট্নায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে- কে বা কারা আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। সর্বিক অবস্থা ভালো আছে। বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে- মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। এরআগে মন্ত্রী ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এরআগে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে।
পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বস্তু দুটি। কে বা কারা আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। সর্বিক অবস্থা ভালো আছে। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।