শুভসন্ধ্যা। আজ রোববার ৮ নভেম্বর। দুরন্ত নিউজের আলোচিত স্থানীয়, রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে দিনভর অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর।  এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারাদিনের আলোচিত পাঁচটি খবরে:

 

১.                               ইউপি নির্বাচন • প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়নে ভোট

প্রথম ধাপে ১০৫০টি ইউনিয়নে ভোট

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধাপে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।- বিস্তারিত পড়ুন….

 

২.                     সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল

সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া ও এর সংলগ্ন এলাকাকে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বহুল প্রতীক্ষিত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ উত্থাপিত হতে যাচ্ছে।- বিস্তারিত পড়ুন…..

 

৩. বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ • হতাশায় দিন পার বাংলাদেশের, উইন্ডিজের লিড ৩১৫

হতাশায় দিন পার বাংলাদেশের, উইন্ডিজের লিড ৩১৫

সিলেট টেস্টে যেন এক হতাশার দিনই পার করল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশের বোলাররা। অন্যদিকে এদিন উইন্ডিজ তুলেছে ৩৩৮ রান। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৪৫ রান। ফলে ৩১৫ রানের লিড পেয়েছে সফরকারীরা।- বিস্তারিত পড়ুন…..

 

 

৪.                  মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

 

ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে তিনি দেশের জনগণকে কেন্দ্রীয় সরকারে পরিবর্তনের আনার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

- বিস্তারিত পড়ুন…

 


৫.                ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন তিনি। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন সামিরা।- বিস্তারিত পড়ুন…..

 

সব সময়, সবধনের খবর জানতে ভিজিট করুন দুরন্ত নিউজে।