সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় তারেক রহমান নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।