ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন- বাংলাদেশ প্রকৃতভাবে বিদেশী আগ্রাসনবাদের হাত থেকে রক্ষা পেয়ে মাথা উচু করে পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ৭ নম্বর বিপ্লব সংহতি দিবসে তিনি বাংলাদেশের মানুষের নয়নের মনি হয়েছিলেন। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরশাদের মত, আইব খানের মত রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। তিনি এদেশের যে নায়ক হবেন, অতীতে অনেক পরীক্ষা দিয়েছেন। আমাদের ডান হাতে, আমাদের শোল্ডারে, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর দুর্দর্শ প্রাণীর ছবি থাকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাথা। বাংলাদেশের মানুষ সেইটাই আমরা মাথাটা নত করি না। মাথা উচু করে থাকি। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, রাইজিং টাইগার। পরবর্তীতে যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিপক্ষিত হয়।
তিনি আরও বলেন- বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সর্বোচ্চ অবদান, তার নায়ক ছিলেন, কয়েকজন রাষ্ট্রপ্রধানের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের নতুন করে পৃথিবীর মানচিত্রের লাল সবুজের পতাকাকে উপরে তুলে প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিলেন। আমরা কখনোই ব্রিটিশদের কাছেও মাথা নত করি নাই, মোগলদের কাছে করি নাই, টার্কিসদের কাছেও করি নাই। আমরা সবসময় মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।
আমরা সেই জাতি সমমর্যাদার ভিত্তিতে বেঁচে থাকতে চাই উল্লেখ করে তিনি বলেন- আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আমাদের প্রিয় নেতা শহীদ যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার ম্যাডামের গণতন্ত্র মধ্যদিয়ে আজকের আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দলের চেয়ারম্যান। তিনি আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার প্রত্যেকটি পদক্ষেপ শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশ এবং বিশ্বের মানচিত্রে তিনি আজকে অত্যন্ত সক্ষম হয়ে গেছেন।
তিনি আরও বলেন- জাতিসংঘে তিনি বাংলাদেশের হয়ে যে সুন্দর বক্তব্য রেখেছেন, বাংলাদেশকে সকল প্রতিকূল অবস্থার ষড়যন্ত্রের মধ্যেও অত্যন্ত শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যে নিয়ে এগিয়ে নিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং ম্যাডামের রেখে যাওয়া সেই কাজগুলো তিনি সমাপন করতে পারবেন। বাংলাদেশ একটি প্রকৃত উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের মানচিত্রে যে অবস্থান সৃষ্টি করেছে তার সুনিশ্চিত করবে।
এরআগে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বক্তব্য দেন- রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।