বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর ) রাত ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে রিপনকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত জহুরুল ইসলাম রিপনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: করতোয়া