সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে রাত ৮ টায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। নতুন একাদশে সবচেয়ে বড় চমক মিডফিল্ডার হামজা চৌধুরীর অধিনায়কত্ব।
প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন হামজা। এর আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, কোচ দায়িত্ব দিলে অধিনায়কত্ব নিতে প্রস্তুত রয়েছেন। তবে তার কাছে অধিনায়কের আর্মব্যান্ডের চেয়েও দলের ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং ড্রেসিংরুমে পারিবারিক পরিবেশ বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে নজর কাড়া পারফরম্যান্স করা মোহাম্মদ ইব্রাহিম ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।
অন্যদিকে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। তবে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ।
**শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:**
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।